২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেঁধে দেওয়া দামে বিক্রি হচ্ছে না পণ্য

সরকারের বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি হচ্ছে না চট্টগ্রামের বাজারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 05:38 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বেঁধে দেওয়া দামে পণ্য বিক্রি হচ্ছে না চট্টগ্রামের বাজারে। নগরীর বাজারগুলোতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৫ থেকে ২২ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন পণ্য। এরমধ্যে প্রতি কেজি চিনি ও তেল পাঁচ থেকে ১০ টাকা এবং ছোলা ১২ থেকে ২২টাকা বেশি দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। শুক্রবার রেয়াজুদ্দিন বাজার, কাজীর দেউড়ি বাজার, চকবাজার, কর্ণফুলী কমপ্লেক্স, বহদ্দারহাট কাঁচা বাজার এবং পাড়া মহল্লার দোকানে এ চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে এক বৈঠকে চট্টগ্রামের খুচরা বাজারে ছোলার দাম নির্ধারণ করে দেওয়া হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাইকারি বাজারে প্রতিকেজি ছোলা ৫২ থেকে ৫৩ এবং খুচরা বাজারে ৫৫ থেকে ৫৮ টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি সরকারের বেঁধে দেওয়া দামে তেল আর চিনিও কিনতে পারছেন না চট্টগ্রামের ক্রেতারা। এর আগে বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক বৈঠকে ভোজ্য তেল ও চিনির দাম পুনঃনির্ধারণ করা হয়। খুচরা বাজারে প্রতিকেজি চিনি দাম ৬৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১০৯ টাকা এবং পাম অয়েল ৯৯ টাকা নির্ধারণ করা হয়। ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে মিল মালিক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। ছোলা: নির্ধারিত মূল্য ৫৮, বিক্রি হচ্ছে ৭০ টাকা চট্টগ্রামে ছোলার খুচরা মূল্য ৫৮ টাকা নির্ধারণ করা হলেও শুক্রবার নগরীর বাজারগুলোতে মানভেদে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, এর চেয়ে কম দামী ছোলা হবে নিুমানের। ক্রেতারা তা কিনবে না। কাজীর দেউড়ি বাজারের খান ডিপার্টমেন্টাল স্টোরের বিক্রয়কর্মী প্রদীপ কুমার দে শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছর এই সময়ে ছয় থেকে আট মণ ছোলা এনেছিলাম। কিন্তু এবার এনেছি মাত্র দুই মণ। সরকার যে দাম র্নিধারণ করেছে তাতে মানসম্পন্ন ছোলা পাওয়া যাচ্ছে না।" তিনি বলেন, তার দোকানে দুই ধরনের ছোলা রয়েছে। একটির কেজি ৭০ টাকা এবং আরেকটির ৮০ টাকা। একই কথা বলেন পশ্চিম ষোলশহর নাজিরপাড়া মহল্লার মা ডিপার্টমেন্টাল স্টোরের মালিক মো. ইসমাইল। তিনি বলেন, যেসব ছোলা দোকানে তুলেছেন তার দাম পড়েছে মানভেদে প্রতি কেজি ৬৮ টাকা ও ৭৬ টাকা। তাহলে খুচরা যথাক্রমে ৭০ ও ৮০ টাকার কমে কীভাবে বিক্রি করা যাবে? এদিকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারের মাধ্যমে ন্যায্য মূল্যে ছোলা বিক্রির ঘোষণা দিলেও তা এখনো বাজারে পৌঁছেনি। টিসিবি'র চট্টগ্রামের প্রধান অঞ্চলিক কর্মকর্তা মো. আকতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রমজানে ছোলার অতিরিক্ত চাহিদা মেটাতে অস্ট্রেলিয়া থেকে দেড় হাজার টন ছোলা আমদানি করা হচ্ছে। এরমধ্যে সাড়ে সাতশ' টন ইতোমধ্যে এসে পৌঁছেছে। বাকিগুলো দ্রুত এসে যাবে। চট্টগ্রামের ৩১৮ ডিলারের কাছে এসব ছোলা প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে বলেও জানান তিনি। চিনি ৭০ টাকা, সয়াবিন ১১৫ টাকা সরকার প্রতি কেজি চিনির খুচরা মূল্য ৬৫ টাকা নির্ধারণ করে দিয়েছে। কিন্তু প্রতিকেজি চিনি পাইকারি বিক্রি হচ্ছে ৬৭ টাকা ৫৬ পয়সা দরে। আর খুচরা বাজারে তার কেজি ৭০ টাকা। শুক্রবার নগরীর চাক্তাই-খাতুনগঞ্জে প্রতিমণ (৩৭ কেজি) চিনি পাইকারি বিক্রি হয়েছে দুই হাজার ৫০০ টাকায়। সে হিসাবে প্রতি কেজি চিনির খুচরা মূল্য ৬৭ টাকা ৫৬ পয়সা। চিনির দাম আরো বাড়তে পারে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান চাক্তাই-খাতুনগঞ্জের পাইকারি ব্যবাসায়ী মেসার্স আর এম এন্টারপ্রাইজ'র মালিক মো. আলমগীর পারভেজ। তিনি বলেন, এক সপ্তাহর ব্যবধানে প্রতিমণ চিনির দাম বেড়েছে প্রায় ২০০ টাকা। চাহিদার বিপরীতে সরবরাহ কম থাকায় চিনির দাম বাড়ছে উল্লে