২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় হাজার কোটি টাকা লেনদেন ডিএসইতে

আগের দিনে রেকর্ড লেনদেনের পর সপ্তাহের শেষ দিনও চাঙা রয়েছে ঢাকার পুঁজিবাজার। সাড়ে তিন ঘণ্টায় সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট। লেনদেন হয়েছে দেড় হাজার কোটি টাকার বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 06:39 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনে রেকর্ড লেনদেনের পর সপ্তাহের শেষ দিনও চাঙা রয়েছে ঢাকার পুঁজিবাজার। সাড়ে তিন ঘণ্টায় সূচক বেড়েছে ৪৬ পয়েন্ট। লেনদেন হয়েছে দেড় হাজার কোটি টাকার বেশি। বৃহস্পতিবার সকাল থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়। দুপুর ২টা ৩৫ মিনিটে সাধারণ সূচক ছিলো ৬৬৬৫ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৪৬ পয়েন্ট বেশি। ওই সময় পর্যন্ত ১ হাজার ৫৯৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। দিনের লেনদেনের আরো আধা ঘণ্টা তখন বাকি। বুধবার লেনদেন পরিমাণ ছিলো ১ হাজার ৭৬৫ কোটি টাকা, যা এ বছরের সর্বোচ্চ। লেনদেন হওয়া ১৪৬টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১০২টির, ১২টির দাম অপরিবর্তিত রয়েছে। গত সপ্তাহ জুড়ে টানা চাঙাভাবের মধ্য দিয়ে চলা ঢাকার পুঁজিবাজারে রোববার সূচক কমে ৯১ পয়েন্ট। এরপর বাজার পুনরায় চাঙাভাবে ফেরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪৩৮ ঘ.