ঢাকা, ১৯ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইন্টারন্যাশনাল লিজিং ও ফেডারেল ইন্স্যুরেন্সের রাইট শেয়ার ছাড়ার অনুমতি দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
মঙ্গলবার কমিশনের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয় বলে এসইসির মুখপাত্র সাইফুর রহমান বিডিনিউজ টেয়োন্টিফোর ডটকমকে জানান।
তিনি জানান, ফেডারেল ইনস্যুরেন্স প্রতিটি শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার দেবে। আর ইন্টারন্যাশনাল লিজিং এন্ড ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেড তাদের প্রতিটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেবে।
এর মধ্যে দিয়ে ১০ টাকা অভিহিত মূল্যের ২ কোটি ২৪ লাখ ৩৯ হাজার ৪৮০টি রাইট শেয়ার ছাড়বে ফেডারেল ইন্স্যুরেন্স। অন্যদিকে ইন্টারন্যাশনাল লিজিং ছাড়বে ১০০ টাকা অভিহিত মূল্যের ৮১ লাখ ৪৬ হাজার ৫০০ শেয়ার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/০০৩৪ ঘ.
bdnews24