ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথম ছয় মাসে ৪ হাজার ৩৪০ কোটি টাকা আয় করেছে গ্রামীণফোন, যা ২০১০ এর একই সময়ের তুলনায় ২১ শতাংশ বেশি। এই সময়ে ৩৯ লাখ নতুন গ্রাহক পেয়েছে দেশের সর্ববৃহৎ এই টেলিকম অপারেটর।
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টোরে জনসন মঙ্গলবার ঢাকার একটি হোটেলে বছরের দ্বিতীয় প্রান্তিকে গ্রামীণফোনের আর্থিক বিবরণী প্রকাশ করেন।
তিনি বলেন, "২০১১ সালের প্রথম ছয় মাসে গ্রামীণফোন ৪ হাজার ৩৪০ কোটি টাকা আয় করেছে। আর দ্বিতীয় প্রান্তিকে আয় হয়েছে দুই হাজার ২৭৩ কোটি টাকা, যা ২০১০ এর একই সময়ের তুলনায় শতকরা ২১ ভাগ বেশি।"
গ্রামীণফোনের ডেপুটি সিইও এবং চিফ ফিনানশিয়াল অফিসার রায়হান শামসি জানান, খুচরা বিক্রয় ও বিতরণ চ্যানেল স
bdnews24