ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিনে ব্যাপক দরপতন কাটিয়ে চাঙা অবস্থায়ই দিনের লেনদেন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার। সূচক বেড়েছে একশ পয়েন্ট। বেড়েছে লেনদেন ও বেশিরভাগ শেয়ারের দামও।
মঙ্গলবার সকাল থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের ঊর্ধ্বগতি দেখা যায়। দিন শেষে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৬৫৮৭ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ১০০ পয়েন্ট বা ১ দশমিক ৫৫ শতাংশ বেশি।
গত সপ্তাহ জড়ে টানা চাঙাভাবের মধ্য দিয়ে চলা ঢাকার পুঁজিবাজারে রোববার সূচক কমে ৯১ পয়েন্ট।
সারাদিনে ১ হাজার ৩৮৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত রোববার লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ১৫৭ কোটি টাকা। শবে বরাতের ছুটির কারণে সোমবার লেনদেন বন্ধ ছিলো।
লেনদেন হওয়া ২২৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ২৮টির, ৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৬০০ ঘ.
bdnews24