চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখতে মঙ্গলবার থেকেই চট্টগ্রামে বাজার তদারকিতে নামছে চট্টগ্রাম জেলা বাজার মনিটরিং কমিটি।
জেলা প্রশাসন গঠিত এই কমিটির পাঁচটি দল প্রাথমিকভাবে ১৯ থেকে ২১ জুলাই নগরীর ১৭টি বাজার তদারক করবে।
১০ সদস্যের প্রতিটি দলে চট্টগ্রাম জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পাইকারি ও খুচরা ব্যবাসায়ী প্রতিনিধি, আমদানিকার, মিল মালিক, পুলিশ, র্যাব ও গণমাধ্যমের প্রতিনিধিরা থাকবেন।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহসান এলাহী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজার পর্যবেক্ষণের সময় মূল্য তালিকা, মেয়াদোত্তীর্ণ পণ্য এবং অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে কি না- তা পর্যবেক্ষণ করা হবে।
তিনি বলেন, "এরই মধ্যে মনিটরিং কমিটির সদস্যদের চিঠি দিয়ে এ বিষয়ে জানানো হয়েছে। এছাড়া বাজার কমিটিগুলোকে মূল্যতালিকা ও সরকারি নির্দেশনা মেনে পণ্য বিক্রি করতে বলা হয়েছে।"
মেয়াদোত্তীর্ণ এবং বেশি দামে পণ্য বিক্রি করলে তাৎক্ষণিকভাবে শাস্তি
bdnews24