ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের সপ্তাহের তুলনায় গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে ৪৪ দশমিক ৫৩ শতাংশ।
একইসঙ্গে বেড়েছে মূল্যসূচক, শেয়ার লেনদেন ও বাজার মূলধনের পরিমাণ।
ডিএসই ওয়েবসাইটে গত সপ্তাহের (১০ থেকে ১৪ জুলাই) বাজার পর্যালোচনায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৭ হাজার ৮১০ কোটি। আগের সপ্তাহে তা ছিল ৫ হাজার ৪০৩ কোটি ৮১ লাখ টাকা।
গত সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ১ হাজার ৫৬২ কোটি টাকা। তার আগের সপ্তাহে এ লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৮০ কোটি ৭৬ লাখ টাকা।
গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১৮ কোটি ৮৮ লাখ শেয়ারের হাতবদল হয়েছে। যা আগের সপ্তাহের চেয়ে ৬ কোটি ২৬ লাখ বেশি।
গত সপ্তাহে ডিএসই সাধারণ মূল্যসূচক ৪ দশমিক ২২ শতাংশ (২৬৬ দশমিক ৪৭ পয়েন্ট) বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭৮ পয়েন্টে। তার আগের সপ্তাহে ৩ দশমিক ১১ শতাংশ (১৯৪ দশমিক ৫৭ পয়েন্ট) বেড়ে দাঁড়িয়েছিল ৬ হাজার ৩১১ পয়েন্টে।
গত দু'সপ্তাহে ডিএসই সাধারণ মূল্যসূচক ৪৬১ পয়েন্ট বেড়েছে।
গত সপ্তাহে ডিএসই বাজার মূলধন ৩ দশমিক ৮৯ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩ লাখ ৪ হাজার ৭৩৭ কোটি টাকায়। তার আগের সপ্তাহে ২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছিল ২ লাখ ৯৩ হাজার ৩২৭ কোটি টাকায়।
ডিএসই'র ওয়েবসাইটে জানানো হয়েছে, গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো
bdnews24