২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরের সর্বোচ্চ লেনদেন ঢাকার পুঁজিবাজারে

চাঙা ঢাকার পুঁজিবাজারে বৃহস্পতিবার এ বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 07:31 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঙা ঢাকার পুঁজিবাজারে বৃহস্পতিবার এ বছরের সর্বোচ্চ লেনদেনের রেকর্ড হয়েছে। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ হাজার ৬৮৩ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। এ বছর এত লেনদেন আর হয়নি। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিলো গত বছরের ৩০ ডিসেম্বর। সেদিন লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৭৮৩ কোটি টাকা। এছাড়া এ বছরের বড় লেনদেন হয়েছিলো গত ১২ জানুয়ারি ১ হাজার ৬৪৯ কোটি টাকা। প্রতিদিন হাজার কোটি টাকার লেনদেন টানা এক সপ্তাহ ধরে রেখেছে ডিএসই। গত ১০ জুলাই লেনদেন হয় ১ হাজার ৬৪৬ কোটি টাকার শেয়ার। ডিএসইতে সাধারণ সূচক ১৫ পয়েন্ট বেড়ে ৬৫৭৮ পয়েন্ট হয়েছে। আগের দিন সূচকে যোগ হয়েছিলো ৪৮ পয়েন্ট। লেনদেন হওয়া ১২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৩৭টির, ৬টির দাম অপরিবর্তিত ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৫২৮ ঘ.