২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসিতে আরো এক সদস্য

পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসিতে আরো এক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, এ নিয়ে চেয়ারম্যানসহ এ সংস্থায় সদস্য এখন পাঁচ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 09:10 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা এসইসিতে আরো এক সদস্য নিয়োগ দেওয়া হয়েছে, এ নিয়ে চেয়ারম্যানসহ এ সংস্থায় সদস্য এখন পাঁচ জন। বুধবার নিয়োগ পাওয়া মো. আ. সালাম শিকদার সাবেক জেলা জজ। অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে তিন বছরের জন্য নিয়োগের কথা জানানো হয়। পুঁজিবাজারে অস্থিরতার কারণ তদন্তে গঠিত কমিটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) খোলনলচে বদলে ফেলার সুপারিশ করার পর এ সংস্থায় ব্যাপক পরিবর্তন আনে সরকার। গত মে মাসে চেয়ারম্যানের পদে পরিবর্তন আনা হয়। এ দায়িত্ব পান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ-আইসিবি'র চেয়ারম্যান এম খায়রুল হোসেন। এসইসিতে বর্তমান সদস্যরা হলেন- মো. হেলালউদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন ও মো. আরিফ খান। তাদের সঙ্গে এখন যোগ হলেন সালাম শিকদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/১৫০৪ ঘ.