২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দেড় হাজার কোটি টাকা লেনদেন

ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত রয়েছে। আগের দিনের চেয়ে কম হলেও লেনদেনের পরিমাণ ছিলো দেড় হাজার কোটি টাকা। বেড়েছে সূচকও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2011, 05:13 AM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে চাঙাভাব অব্যাহত রয়েছে। আগের দিনের চেয়ে কম হলেও লেনদেনের পরিমাণ ছিলো দেড় হাজার কোটি টাকা। বেড়েছে সূচকও। প্রয়োজনীয় সংখ্যক ব্রোকারেস হাউস লেনদেনে অংশ নেওয়ায় আধাবেলা হরতালের মধ্যে নির্ধারিত সময় সোমবার সকাল ১১টায়ই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সচল হয়। ডিএসইর অধীন ২১৭টি ব্রোকারেস হাউসের মধ্যে সকাল ১১টার মধ্যে লেনদেনে অংশ নেওয়ার জন্য লগইন করে ২১৫টি। নিয়ম অনুযায়ী, এক-তৃতীয়াংশ ব্রোকারেস হাউস লগইন করলেই লেনদেন শুরু হয়। সোমবার মোট ১ হাজার ৫৮১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। বিএনপির মিত্র বলে পরিচিত ১১টি দলের ডাকা হরতালের মধ্যে রোববার ডিএসইতে ৬ মাসে সর্বোচ্চ লেনদেন হয়। সেদিন লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৬৪৬ কোটি টাকা। সাধারণ সূচক ২০ পয়েন্ট বেড়ে ৬৪৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরে সূচক টানা বাড়ছে। রোববার যোগ হয়েছিলো ১২৫ পয়েন্ট। স