২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে গত সপ্তাহে ৩৫% লেনদেন বেড়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৫ শতাংশ। একইসঙ্গে বেড়েছে শেয়ার লেনদেন ও বাজার মূলধনের সংখ্যাও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 01:54 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে লেনদেন বেড়েছে ৩৫ শতাংশ। একইসঙ্গে বেড়েছে শেয়ার লেনদেন ও বাজার মূলধনের সংখ্যাও। ডিএসই ওয়েবসাইটে গত সপ্তাহের (৩ থেকে ৭ জুলাই) বাজার পর্যালোচনায় গত দুসপ্তাহের তুলনামূলক এ তথ্য প্রকাশ করা হয়েছে। গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৫ হাজার ৪০৩ কোটি ৮১ লাখ টাকার শেয়ার। যা তার আগের সপ্তাহের চেয়ে ৩৫ শতাংশ অর্থাৎ ১ হাজার ৪০১ কোটি ১ লাখ টাকা বেশি। গত সপ্তাহে প্রতিদিন গড় লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৮০ কোটি ৭৬ লাখ টাকা। তার আগের সপ্তাহে এটা ছিলো ৮০০ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইতে গত সপ্তাহে তার আগের সপ্তাহের চেয়ে শেয়ার লেনদেনও বেড়েছে। গত সপ্তাহে প্রতিদিন গড়ে ১২ কোটি ৬২ লাখ শেয়ার হাতবদল হয়। তার আগের সপ্তাহে প্রতিদিন হাতবদল হয় ৮ কোটি ৩৮ লাখ শেয়ার। গত সপ্তাহে ডিএসই সাধারণ মূল্যসূচক ৩ দশমিক ১১ শতাংশ (১৯৪ দশমিক ৫৭ পয়েন্ট) বেড়ে দাঁড়ায় ৬ হাজার ৩১১ দশমিক ২৩ পয়েন্টে। তার আগের সপ্তাহে সাধারণ মূলসূচক বেড়েছিল ৪ দশমিক ৬২ শতাংশ (২৬৯ দশমিক ৯৭ পয়েন্ট)। গত সপ্তাহে ডিএসই বাজার মূলধন ২ দশমিক ৭৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ লাখ ৯৩ হাজার ৩২৭ কোটি টাকা। ডিএসই'র ওয়েবসাইটে জানানো হয়েছে, গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় থাকা শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো- ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, রূপালি ব্যাংক, ডাচবাংলা ব্যাংক, বেক্সিমকো ফার্মা, আইএফআইসি ব্যাংক, প্রাইম ফাইনান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইনান্স কোম্পানি ও কোহিনূর কেমিক্যালস। দাম কমার তালিকায় থাকা শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো- মডার্ন ডায়িং, মুন্নু স্টাফলারস, বিচ হ্যাচারি, চতুর্থ আইসিসি মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, চিটাগাং ভেজিটেবল, রেকিট বেনকাইজার, দুলামিয়া কটন, শ্যামপুর সুগার মিলস ও মেঘনা পেট। এদিকে লেনদেনর শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- বেক্সিমকো, ওয়ান ব্যাংক, এমআই সিমেন্ট, ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক, আফতাব অটোমোবাইলস, সোস্যাল ইসলামিক ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, সিটি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও পিপলস লিজিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/পিডি/১৯৪৮ ঘ.