২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সাড়ে তিন মাসে সর্বোচ্চ লেনদেন

সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের দেখা পেলো দেশের দুই পুঁজিবাজার। হরতালের মধ্যে এদিন লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 06:10 AM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাড়ে তিন মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেনের দেখা পেলো দেশের দুই পুঁজিবাজার। হরতালের মধ্যে এদিন লেনদেনের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ারের দামও। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ১ হাজার ৩৪৮ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত ২১ মার্চের পর এটিই সর্বোচ্চ লেনদেন। ওইদিন লেনদেনের পরিমাণ ছিলো ১ হাজার ৫৯৩ কোটি টাকা। একইভাবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৪৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার। গত ২০ মার্চের পর এটিই সর্বোচ্চ লেনদেন। ওইদিন চট্টগ্রামের বাজারে লেনদেনের পরিমাণ ছিলো ১৫৬ কোটি ৩৭ লাখ টাকা। লেনদেন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বাজার বিশ্লেষকরা। এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটা ভালো লক্ষণ। মনে হচ্ছে ইন্সটিটিউশনগুলো (প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা) বাজারে নেমেছে। আমরা আশাবাদী হচ্ছি।" তবে বাজার স্থিতিশীল হচ্ছে কি না- তা আরো এক সপ্তাহ দেখার পর বোঝা যাবে বলে মন্তব্য করেন তিনি। গত ৫ ডিসেম্বর ডিএসইতে সর্বোচ্চ ৩ হাজার ২৪৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। এর পরপরই বাজারে অস্থিরতা দেখা দেয়। সূচক ও লেনদেন দুটোই কমতে শুরু করে। ২৬ মে লেনদেন হয় সর্বনিু ২৯৬ কোটি টাকার শেয়ার। চলতি অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া, বিনিয়োগকারীদের টিআইএন নম্বর বাধ্যতামূলক না করা এবং শেয়ার বাজারের আয়ের ওপর কর আরোপ না করার সিদ্ধান্তে জুনের শেষের দিকে বাজারে লেনদেন আবার বাড়তে শুরু করে। ইয়োয়ার সাইদ বলেন, "লেনদেন বাড়তে শুরু করেছে মানে এই নয় যে কালো টাকা ঢুকতে শুরু করেছে। সাজগোজ করে কালো টাকা আসতেও সময় লাগবে।" বৃহস্পতিবার প্রয়োজনীয় সংখ্যক ব্রোকারেজ হাউস লেনদেনে অংশ নেওয়ায় বিএনপিসহ চার দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনেও নির্ধারিত সময়েই লেনদেন শুরু হয় ডিএসই ও সিএসইতে। এক পর্যায়ে ডিসএইতে ক্রেতার চাপে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ার বিক্রেতাহীন হয়ে পড়ে। লেনদেন শুরুর পর থেকেই দুই স্টক এক্সচেঞ্জের সূচকে ছিল ঊর্ধ্বগতি। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক দাঁড়ায় ৬ হাজার ৩১১ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৬৮ পয়েন্ট বেশি। আর সিএসইর বাছাই সূচক সিএসসিএক্স ১৫৬ দশমিক ২৩ পয়েন্ট বেড়ে হয়েছে ১১ হাজার ৩৮৬ দশমিক ৮৪ পয়েন্ট। এদিন ডিএসইতে ১৯২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৬০টির এবং ১০টির দাম অপরিবর্তিত ছিলো। আর সিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। ডিএসইতে দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে