ফেনী, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিপুরার এক ব্যবসায়ীর মৃত্যুতে ফেনীর পরশুরামের বিলোনীয়া স্থলবন্দরে আমদানি-রপ্তানিকারক সমিতি ও শ্রমিকরা শনিবার সারাদিন কর্মবিরতি পালন করেছে।
ব্যবসায়ী কানাই লাল দাস গত ২৭ জ্নু মারা যান। তিনি বিলোনিয়ার ব্যাবসায়ীদের খুব কাছেন মানুষ ছিলেন বলে জানান সমিতির নেতা ও শুল্ক কর্মকর্তারা।
বিলোনীয়া আমদানি-রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক জুলফিকার আলী ভুট্টো সাংবাদিকদের জানান, কানাই লাল দাস ত্রিপুরার একজন বড় ব্যাবসায়ী। তিনি বন্দর উদ্বোধনের শুরু থেকে বিভিন্ন পণ্য এ বন্দর দিয়ে ভারতে আমদানি করতেন।
তার মৃত্যুতে শনিবার বন্দরে ব্যাবসায়ী ও শ্রমিকরা কর্মবিরতি পালন করে, বলেন তিনি।
বিলোনিয়া স্থলবন্দরে শুল্ক কর্মকর্তা মহব্বত উল্লাহ ভূঁইয়া বলেন, সারাদিন এই স্থলবন্দরে কোনো আমদানি-রপ্তানির কাজ হয়নি। ভারতের একজন বিশিষ্ট ব্যাবসায়ীর মৃত্যুতে ব্যাবসায়ী ও শ্রমিকরা এ কর্মবিরতি পালন করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৩ ঘ.
bdnews24