২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোন-বিটিসিএলের আন্তর্জাতিক কল রাজস্ব ভাগাভাগি

আন্তর্জাতিক কলের আন্তঃঅপারেটর রাজস্ব ভাগাভাগি করেছে গ্রামীণফোন ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 12:00 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক কলের আন্তঃঅপারেটর রাজস্ব ভাগাভাগি করেছে গ্রামীণফোন ও বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। বুধবার গ্রামীণফোন কর্পোরেট কমিউনিকেশন্স ডিপার্টমেন্টের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, অক্টোবর ২০০৮ থেকে ডিসেম্বর ২০১০ পর্যন্ত আন্তর্জাতিক কলের (ইনকামিং ও আউটগোয়িং) আন্তঃঅপারেটর রাজস্ব ভাগাভাগি করা হয়েছে। ২৭ জুন ইস্কাটনের টেলিযোগাযোগ ভবনে আনুষ্ঠানিকভাবে এই চেক হস্তান্তর করা হয়। গ্রামীণফোনের ডিরেক্টর অব কর্পোরেট অ্যাফেয়ার্স তাইমুর রহমান কোম্পানির পক্ষে বিটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক আবু সায়ীদ খানের সঙ্গে চেক বিনিময় করেন। বিটিসিএলের সদস্য (মেইনটেনেন্স অ্যান্ড অপারেশন এসওএম) কলিমুল্লাহ্ ও ডিরেক্টর (ইন্টারন্যাশনাল) মাহবুবুর রহমান এবং গ্রামীণফোনের হেড অব কর্পোরেট ফিন্যান্স অ্যান্ড ট্রেজারি মাইনুর রহমান ভুঁইয়া ও ডিজিএম অ্যান্ড হেড অব ইন্টারকানেকশন অ্যাফেয়ার্স ইমতিয়াজ শফিক প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এএল/১৭৫১ ঘ.