ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে সাধারণ সূচক ৩৬ পয়েন্ট বাড়লেও লেনদেনের পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা কমেছে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শুরু থেকে সূচক ঊর্ধ্বমুখী হলেও দুপুরের পর তা কমতে থাকবে।
দুপুর ১২টা ৩৩ মিনিটে সাধারণ সূচক ছিলো ৬০১১ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৭৬ পয়েন্ট বেশি। এরপর খানিকটা কমে দিনের শেষে সূচক দাঁড়ায় ৫৯৭০ দশমিক ৪৮ পয়েন্ট, যা ৩৬ দশমিক ৩০ পয়েন্ট বেশি।
সোমবার ডিএসইতে সূচকে ৯২ পয়েন্ট যোগ হয়েছিলো।
মঙ্গলবার মোট ৭৭১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিন মোট লেনদেনের পরিমাণ ছিলো ৮৩১ কোটি টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া ১৯১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৫৭টির। অপরিবর্তিত ছিলো সাতটির দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/১৫৫০ ঘ.
bdnews24