২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙাভাবে সপ্তাহ পার করলো পুঁজিবাজার

টানা চতুর্থ দিনের মতো চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সূচক ওঠার পাশাপাশি বাজার মূলধনও বেড়েছে এদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 10:35 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঢাকা, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা চতুর্থ দিনের মতো চাঙাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সূচক ওঠার পাশাপাশি বাজার মূলধনও বেড়েছে এদিন। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫৮৪৭ দশমিক ২৫ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৩৯ দশমিক ০৫ পয়েন্ট বেশি। বুধবার সূচক উঠেছিলো ৬৩ পয়েন্ট। গত এক সপ্তাহে এ বাজারে সূচক বেড়েছে ৭১ পয়েন্ট। হাতবদল হওয়া বেশির ভাগ শেয়ারের দামও বেড়েছে এদিন। মোট ২৫৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৭৮টির এবং বাকি ২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম ছিলো অপরিবর্তিত। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৬১৬ কোটি ২৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৭২ কোটি টাকা বেশি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/এমআই/১৬২২ ঘ.