২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়া ২ লাখ টন সার আমদানির অনুমতি

আন্তর্জাতিক বাজার থেকে দুই লাখ ১৫ হাজার টন সার ও ৫০ হাজার টন সেদ্ধ চাল (নন-বাসমতি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2011, 04:32 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজার থেকে দুই লাখ ১৫ হাজার টন সার ও ৫০ হাজার টন সেদ্ধ চাল (নন-বাসমতি) আমদানির প্রস্তাব অনুমোদন করেছে ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। রোববার মন্ত্রিপরিষদ বিভাগে কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নূরুল করিম সাংবাদিকদের বলেন, "দেশের খাদ্য মজুদ বাড়াতে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে ৫০ হাজার টন নন-বাসমতি চাল আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি টনের দাম পড়বে ৫০৯ ডলার। ফিনিক্স কমোডিটিজ নামের একটি প্রতিষ্ঠান এ চাল সরবরাহ করবে।" নূরুল করিম জানান, তিনটি আলাদা দরপত্রের মাধ্যমে দুই লাখ টন ইউরিয়া সার আমদানির প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এর মধ্যে এক লাখ টন ইউরিয়া সার চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি করা হবে। প্রতি টনের দাম পড়বে ৪১৭ ডলার। মংলা বন্দরের মাধ্যমে আমদানি করা এক লাখ টন সারের ক্ষেত্রে প্রতি টনের দাম পড়বে ৪২১ ডলার। কোরিয়া ভিত্তিক মেসার্স অটোএন এই সার সরবরাহ করবে। এ ছাড়া সরকারি পর্যায়ে সৌদি আরব থেকে তিন লটে ১৫ হাজার টন ইউরিয়া আমদানি করা হবে। প্রতি টনের দাম পড়বে ৪৫৫ ডলার। নূরুল করিম জানান, ২০১২ শিক্ষাবর্ষের মাধ্যমিক (বাংলা ও ইংরেজি) এবং এসএসসি (ভোকেশনাল) স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তক তৈরির জন্য ২৩ হাজার ৪৫৪ টন কাগজ ও ১৩৯০ টন কার্টিজ কাগজ কেনার প্রস্তাবও অনুমোদন পেয়েছে। এ জন্য সরকারের ব্যয় হবে ২২৩ কোটি ২১ লাখ ৫২ হাজার টাকা। এছাড়াও কৃষি স