ঢাকা, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টানা তৃতীয় দিনের মতো ঢাকার পুঁজিবাজারে সূচক পড়েছে সপ্তাহের শেষ দিন। সেই সঙ্গে কমেছে বেশিরভাগ শেয়ারের দাম। বাজার মূলধনও কমেছে খানিকটা।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরুর প্রথম একঘণ্টা সূচকে ওঠানামা চললেও তা আগের দিনের চেয়ে ভালো অবস্থানেই ছিলো। তবে এরপর থেকেই পতন শুরু হয়। দিনশেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৭৭৬ দশমিক ১৭ পয়েন্ট, যা আগের দিনের চেয়ে ৩৬ দশমিক ৬৪ পয়েন্ট কম।
বুধবার সাধারণ সূচক ৪ দশমিক ৪৭ পয়েন্ট পড়েছিলো। মঙ্গলবার কমেছিলো ৮৭ দশমিক ৪৩ পয়েন্ট।
সূচক কমলেও আগের দিনের চেয়ে বেড়েছে বাজার মূলধন। এদিন হাতবদল হয়েছে মোট ৪৮৫ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকার শেয়ার। আগের দিন লেনদেনের পরিমাণ ছিলো ৪৭৪ কোটি ৭১ লাখ ৯২ হাজার টাকা।
লেনদেন হওয়া মোট ২৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ১১১টির এবং কমেছে ১২৬টির। অপরিবর্তিত ছিলো ১৭টির দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/জেকে/১৬৪৩ ঘ.
bdnews24