২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতাল প্রত্যাহার চায় এফবিসিসিআই

বিএনপি ও জামায়াতের ডাকা রবি ও সোমবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2011, 01:38 PM

Updated : 24 Aug 2022, 03:16 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও জামায়াতের ডাকা রবি ও সোমবারের হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই)। শুক্রবার রাজধানীর ফেডারেশন ভবনে বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআই সভাপতি একে আজাদ এ আহ্বান জানান। তিনি বলেন, "কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও বিদেশে বাংলাদেশের উজ্জ্বল ভাবমূর্তি সৃষ্টির লক্ষ্যে হরতাল প্রত্যাহারের জন্য বিরোধীদলের প্রতি আহ্বান জানাচ্ছি।" সংবিধান সংশোধন কমিটির সুপারিশের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে শুক্রবার দল দুটি দেশব্যাপী টানা ৩৬ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। একে আজাদ বলেন, "হরতাল হলে বিদেশিরা মনে করে এখানে রাজনৈতিক স্থিতিশীলতা নেই। তাই তারা বিনিয়োগের জন্য আসতে চায় না। তাছাড়া স্থানীয় প্রতিষ্ঠানগুলো হরতালের কারণে সঠিক সময়ে পণ্য সরবরাহ করতে পারবে না- এই ভেবে বিদেশি ক্রেতারাও পণ্যের অর্ডার দিতে চায় না।" আন্দোলনের জন্য হরতালের বিকল্প উপায় বেছে নেওয়ার জন্যও বিরোধীদলের প্রতি আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/এইচএ/১৯৩০ ঘ.