ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটে জর্দার সম্পূরক শুল্ক ১০ থেকে ৩০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে।
সিগারেটে স্তরভেদে সম্পূরক শুল্ক ৩৬, ৫৫, ৫৮ ও ৬০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার সংসদে উত্থাপিত ২০১১-১২ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, সিগারেটের মূল বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে।
তবে বিড়ির ওপর নতুন কোনো শুল্ক আরোপ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/০০৩২ ঘ.
bdnews24