২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাদ্য নিরাপত্তায় বরাদ্দ ১৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিতরণের লক্ষ্যে আগামী অর্থবছরে ১৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে বাজেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 02:20 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিতরণের লক্ষ্যে আগামী অর্থবছরে ১৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে বাজেটে। বৃহস্পতিবার বিকালে র্অথমন্ত্রী গ্রামীণ জনপদে উন্নয়ন কর্মকা- সচল রাখা এবং অতি দরিদ্র জনগোষ্ঠির খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ২০১১-১২ অর্থবছরে ১৬ লাখ ২৫ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দের প্রস্তাব করেন। আবুল মাল আবদুল মুহিত সংসদে নতুন অর্থবছরের বাজেট প্রস্তাবে ভিজিএফ খাতে চার লাখ ৭০ হাজার মেট্রিক টন, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) খাতে চার লাখ মেট্রিক টন, ভিজিডি খাতে দুই লাখ ৬৫ হাজার মেট্রিক টন, গ্রামীণ অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসূচি (টেস্ট রিলিফ, টিআর) খাতে চার লাখ ১০ হাজার মেট্রিক টন এবং খয়রাতি সাহায্যে খাতে ৮০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দের প্রস্তাব করেন। অর্থমন্ত্রী জানান, খাদ্য মজুদ গড়ে তোলার যে প্রয়াস নেওয়া হয়েছে তাতে এ অর্থবছর শেষে সমাপনী মজুদ দাড়াবে ১১ লাখ মেট্রিক টন, যা আগামী অর্থবছরের শেষ নাগাদ ১৩ লাখ টনে উন্নীত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০১২ ঘ.