২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের জন্য ৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

আগামী অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 01:52 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরের বাজেটে দুর্নীতি দমন কমিশনের (দুদক) জন্য ৩২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বরাদ্দ চলতি অর্থবছরের বরাদ্দের তুলনায় ২ কোটি টাকা বেশি। ২০১০-১১ অর্থবছরে দুদকের জন্য বরাদ্দের পরিমাণ ছিল ২৫ কোটি ৮৪ লাখ টাকা। পরে সংশোধিত বাজেটে এই বরাদ্দ বাড়িয়ে করা হয় ৩০ কোটি টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের জন্য এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় মুহিত বলেন, "দুর্নীতি আমাদের উন্নয়নের পথে অন্যতম প্রধান প্রতিবন্ধক। সমাজ থেকে দুর্নীতি দূর করা ছাড়া সুশাসন নিশ্চিত সম্ভব নয়।" তিনি আরো বলেন, ইতোমধ্যে দুর্নীতি দমন আইনে কিছু সংশোধনী এনে সংসদে উপস্থাপন করা হয়েছে। এ আইন প্রয়োগের ফলে যাতে মৌলিক মানবাধিকার ক্ষুণ