২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবসম্পদ খাতে বরাদ্দ ৩৪ হাজার কোটি টাকা

আগামী অর্থবছরে মানবসম্পদ খাতে ৩৪ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 01:51 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে মানবসম্পদ খাতে ৩৪ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। বৃহস্পতিবার ২০১১-২০১২ অর্থবছরের বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাজেট বক্তৃতয় মন্ত্রী বলেন, সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ অর্থনীতির মূল চালিকা শক্তি। দক্ষ মানব সম্পদ ছাড়া 'রূপকল্প-২১' অনুযায়ী গতিশীল ও টেকসই উন্নয়ন সম্ভব নয়। মুহিত দেশের সামগ্রিক শিক্ষাখাতের একটি চিত্র তুলে ধরেন বাজেট বক্তৃতায়। তিনি বলেন, এমপিও ব্যবস্থার সুযোগ নিয়ে অনেক অযোগ্য প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এমপিওভুক্তির বিষয়ে নতুন চিন্তাভাবনা প্রয়োজন। জাতীয় দক্ষতা উন্নয়ন কাউন্সিল কার্যক্রম নতুনভাবে শুরু করতে বাংলাদেশ দক্ষতা উন্নয়ন নীতিমালার খসড়া চূড়ান্ত করা হয়েছে বলে জানান তিনি। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা খাতে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে মোট ১৯ হাজার আটশ ৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৯৪৫ ঘ.