২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের টিআইএন লাগবে না

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কর সনাক্তকরণ নম্বর নেওয়ার বাধ্যবাধকতা নেই বলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 11:09 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কর সনাক্তকরণ নম্বর নেওয়ার বাধ্যবাধকতা নেই বলে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় মন্ত্রী বলেন, সরকার পুঁজিবাজারের বিকাশ ও স্থিতিশীলতা রক্ষায় বদ্ধপরিকর। এজন্য অনেক বিনিয়োগকারীর শেয়ার মুনাফা থেকে করযোগ্য সীমার অধিক আয় সত্ত্বেও কর অব্যাগতি সুবিধা বহাল রাখার প্রস্তাব করছি। "বিনিয়োগকারীদের টিআইএন প্রদর্শনেরও কোনো বাধ্যবধকতা থাকছে না", বলেন তিনি। সঞ্চয়পত্রে সুদের হার পরিবর্তনের প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী। উৎসে কর কাটার হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এমআই/১৭০০ ঘ.