ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের জন্য এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এই বাজেটে সামগ্রিক ঘাটতি (অনুদান ব্যাতিত) ধরা হয়েছে জিডিপির ৫ শতাংশ।
বাজেট প্রস্তাবে আগামী অর্থবছরে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরা হয়েছে ৭ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে প্রবৃদ্ধির হার ৮ শতাংশে উন্নীত হবে বলে আশা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী। চলতি অর্থবছরের বাজেটে প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৬.৭ শতাংশ।
এর আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে ৪৬ হাজার কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দেওয়া হয়েছে, যা চলতি অর্থবছরের এডিপির চেয়ে ১৯ শতাংশ বেশি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী মুহিত বিকেল ৪টা ২০ মিনিটে অধিবেশন কক্ষে প্রবেশ করেন। স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী বাজেট উপস্থাপন শুরু করেন বিকেল ৪টা ২৫ মিনিটে।
ক্ষমতাসীন মহাজোটের তৃতীয় বাজেট এটি। জাতীয়ভাবে এটি ৪১তম এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে দ্বাদশ বাজেট। এ নিয়ে পঞ্চমবারের মতো সরকারের বাজেট প্রস্তাব পেশ করছেন তিনি। এর আগে ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে দুটি বাজেট তিনি পেশ করেছিলেন।
গতবারের মতো এবারও পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট প্রস্তাব উপস্থাপন করার প্রস্তুতি নেওয়া হয়।
এর আগে বিকেলে ২০১১-১২ অর্থবছরের বাজেট প্রস্তাব মন্ত্রিপরিষদে অনুমোদন করা হয়।
বিরোধী দল এবারও বাজেট ধিবেশনে অংশ নিচ্ছে না। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বুধবার বাজেট নিয়ে তার দলের ভাবনা সাংবাদিক, অর্থনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে তুলে ধরেন।
চলতি অর্থবছরে সামষ্টিক অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে উলে
bdnews24