ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক সেমিনারে ব্যস্ততার কারণে শিল্পমন্ত্রী আগে বক্তব্য দিয়ে চলে যাওয়ায় উষ্মা প্রকাশ করেছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি একে আজাদ।
তিনি বলেন, "সভা-সেমিনারে মন্ত্রীরা আসেন, বক্তব্য দেন, কারো কথা না শুনেই চলে যান। ফলে অনেক কিছুরই বাস্তবায়ন হয় না।"
যারা দেশ পরিচালনা করেন তাদেরকে বোঝাতে না পারলে কোনো কাজ হবে না। এজন্য মন্ত্রীদের সঙ্গে সেমিনার হওয়া প্রয়োজন", বলেন আজাদ।
অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত মন্ত্রীদের থাকারও আহ্বান জানান তিনি।
৯ জুন বিশ্ব এ্যাক্রেডিটেশন দিবস উপলক্ষে বুধবার এ সেমিনারের আয়োজন করা হয় ডিসিসিআই মিলনায়তনে। এর আয়োজনে ছিলো বাংলাদেশ এ্যাক্রেডিটেশন বোর্ড (ব্যাব) ও ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্টিজ-ডিসিসিআই।
রাষ্ট্রীয় কাজে যোগ দেওয়ার কথা বলে সেমিনারের শুরুতেই বক্তব্য দিয়ে চলে যান অনুষ্ঠানের প্রধান অতিথি দিলীপ বড়
bdnews24