২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুঁজিবাজার বিনিয়োগকারীদের মানববন্ধন

অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়াসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিনিয়োগকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 03:14 PM

চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপ্রদর্শিত অর্থ পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেওয়াসহ ১১ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন করেছে বিনিয়োগকারীরা। মঙ্গলবার বেলা বারটা থেকে সাড়ে বারটা পর্যন্ত নগরীর আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে শতাধিক বিনিয়োগকারী এ কর্মসূচি পালন করে। চট্টগ্রাম ইনভেস্টরস ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধন থেকে বিনিয়োগকারীরা পুঁজিবাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বাজেটে দ্বৈত কর পরিহার, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পদত্যাগও দাবি করেন। বিনিয়োগকারীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে- বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক মুদ্রানীতি পরিহার করে পুঁজিবাজারবান্ধব মুদ্রানীতি প্রণয়ন, পুঁজিবাজার থেকে ব্যাংকের উঠিয়ে নেওয়া মুনাফা পুনরায় বিনিয়োগ এবং ঋণের ক্ষেত্রে ব্যাংকের সুদের হার কমানো। মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন ফোরামের আহ্বায়ক আসলাম হোসেন, যুগ্ম আহ্বায়ক এম এ কাদের প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএম/এএল/১৪৫২ ঘ.