চট্টগ্রাম, জুন ০৬ (বিডিনিউজ টোয়েিিন্টফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) কর মূল্যায়নকারীদের সর্তক করেছেন মেয়র এম মনজুর আলম।
সোমবার দুপুরে নগর ভবনের সম্মেলন কক্ষে এক বৈঠকে মেয়র এ সতর্কতা দেন।
সিসিসি এলাকায় কর পুর্নমূল্যায়নের কাজে নিয়োজিত প্রায় অর্ধশত কর মূল্যায়নকারী এ বৈঠকে উপস্থিত ছিলেন।
সিসিসি'র জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বৈঠকে মেয়র কর মূল্যায়নকারীদের সর্তক করে মেয়র বলেছেন- এমনভাবে মূল্যায়ন করুন যাতে কর্পোরেশনের বদনাম না হয় এবং আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না আসে।"
ইতিমধ্যে কয়েকজন কর মূল্যায়নকারীর বিরুদ্ধে গৃহীত ব্যবস্থার কথা উল্লেখ করে মেয়র বৈঠক বলেন- সততা, নিষ্ঠা ও সেবার মনোভাব নিয়ে যথাযথ দায়িত্ব পালন করুন যাতে কোন বাড়ির মালিক হয়রানিতে না পড়েন।
গত মে মাসের শেষ সপ্তাহে কর মূল্যায়নের কাজে নিয়োজিত দুই মূল্যায়নকারীর বিরুদ্ধে একটি ভবনের মালিকের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগ উঠলে তাদের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
বৈঠকে মেয়র গরিব, এতিম, প্রতিবন্ধী, বিধবা ও মুক্তিযোদ্ধা পরিবারকে নামমাত্র কর ধার্য করার নির্দেশ দেন। এসময় সিসিসি'র প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী উপস্থিত ছিলেন।
নির্ধারিত হারেই কর পুর্নমূল্যায়ন করা হবে জানিয়ে নগরবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মেয়র।
গত ডিসেম্বরে নগরীতে নবনির্মিত ও স
bdnews24