ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের সমুদ্র বন্দর, বিদ্যুৎ ও অবকাঠামো উন্নয়নে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রতি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সংযুক্ত আরব আমিরাতের বৈদেশিক বাণিজ্যমন্ত্রী শেখ লুবনা বিনতে খালিদ আল কাশিমী সোমবার সকালে গণভবনে এলে প্রধানমন্ত্রী তাকে এ আহ্বান জানান।
বৈঠকের বিস্তারিত গণমাধ্যম কর্মীদের জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
আজাদ জানান, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে (পিপিপি) বন্দর, গভীর সমুদ্র বন্দর, বিদ্যুৎ এবং অবকাঠামোগত খাতে ইউএইকে বিনিয়োগের আহবান জানিয়েছেন শেখ হাসিনা।
রোববার এফবিসিসিআই কার্যালয়ে এক বৈঠকে বাংলাদেশের কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও পর্যটন খাতে বিনিয়োগের আগ্রহ পোষণ করে দেশটি। পাশাপাশি সে দেশের অবকাঠামো, জ্বালানি, স্বাস্থ্য ও শিক্ষা খাতে ব্যবসা স
bdnews24