২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'৭ শতাংশ প্রবৃদ্ধির জন্য চাই রাজনৈতিক সমঝোতা'

আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাত শতাংশ করতে হলে 'রাজনৈতিক সমঝোতা' প্রয়োজন বলে মনে করে সিপিডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2011, 11:45 AM

Updated : 24 Aug 2022, 03:12 PM

ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি সাত শতাংশ করতে হলে 'রাজনৈতিক সমঝোতা' প্রয়োজন বলে মনে করে সিপিডি। শনিবার রাজধানীতে বেসরকারি সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) কার্যালয়ে '২০১০-১১ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি' শিরোনামের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রতিষ্ঠানটির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, "আগামী অর্থবছরে (২০১১-১২) রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়বে। এতে প্রবৃদ্ধি বিঘ