২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জি টোয়েন্টির সংরক্ষণমূলক পদক্ষেপে আইসিসির উদ্বেগ

জি টোয়েন্টিভুক্ত দেশগুলোর সংরক্ষণমূলক পদক্ষেপে উদ্বেগ জানিয়ে বাজার উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 03:11 PM

ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জি টোয়েন্টিভুক্ত দেশগুলোর সংরক্ষণমূলক পদক্ষেপে উদ্বেগ জানিয়ে বাজার উন্মুক্ত রাখার আহ্বান জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি)। গত ২৪ মে ডব্লিউটিও-ওইসিডি-ইউএনসিটিএডি-এর এক যুক্ত প্রতিবেদনে বলা হয়, জি টোয়েন্টিভুক্ত দেশগুলো গত ছয় মাসে নতুন কতগুলো বাণিজ্য সংকোচনমূলক পদক্ষেপ বাস্তবায়ন করেছে যেগুলো আগে কখনো ছিলো না। আইসিসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জি টোয়েন্টিভুক্ত দেশগুলো কেবল ২০১০ সালের অক্টোবর থেকে ২০১১ সালের এপ্রিল পর্যন্ত রপ্তানিতে নতুন ৩০ ধরনের নিয়ন্ত্রণমূলক পদক্ষেপ নিয়েছে। "২০১০ সালে সিউল সম্মেলনে জি টোয়েন্টিভুক্ত দেশগুলো ২০১৩ সাল পর্যন্ত সংরক্ষণমূলক কোনো পদক্ষেপ না নেওয়ার প্রতিশ্র"তি পুনর্ব্যক্ত করলেও তা রক্ষা করেনি।" এ বছর শুরুর দিকে টরন্টো সম্মেলনে জি টোয়েন্টিভুক্ত দেশগুলোর নেতারা রপ্তানি নিয়ন্ত্রণসহ কোনো ধরনের বাজার সংরক্ষণমূলক পদক্ষেপ থাকলে তা প্রত্যাহারে একমত হন। বাস্তবে এর সম্পূর্ণ উল্টো ঘটনা ঘটেছে বলে ডব্লিউটিও-ওইসিডি-ইউএনসিটিএডির প্রতিবেদনে বলা হয়েছে। পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনোমিকস স্ট্যাটিং'র মাধ্যমে আইসিসির সমীক্ষা-১ এ ২০০৮ সাল থেকে জি টোয়েন্টিভুক্ত দেশগুলো বাণিজ্য সংরক্ষণমূলক পদক্ষেপ নিয়ে আসছে বলে প্রমাণ পাওয়ার পর ওই যুক্ত প্রতিবেদনের সত্যতা আবারো নিশ্চিত হয়েছে। শুধু ২০০৮ সালেই এক দশমিক ছয় ট্রিলিয়ন বা বিশ্ব বাণিজ্যের ১০ শতাংশ বাণিজ্য জি টোয়েন্টিভুক্ত দেশগুলো বৈষম্যের ভিত্তিতে করেছে বলে ওই সমীক্ষায় বলা হয়েছে। আইসিসির মহাসচিব জ্যঁ-গে ক্যারিয়ার বলেন, "জি টোয়েন্টিভুক্ত দেশগুলোর নিজস্ব হিসাবের ভিত্তিতে ডব্লিউটিও-ওইসিডি-ইউএনসিটিএডি'র প্রতিবেদন করা হয়েছে এবং সেখানে কেবল গুরুত্বপূর্ণ বিষয়গুলোই তুলে ধরা হয়েছে। আমরা ধরে নিতে পারি, প্রকৃতপক্ষে বাণিজ্য সংরক্ষণমূলক ব্যবস্থা ভয়াবহ অবস্থায় রয়েছে। "এ প্রবণতা অর্থনৈতিক পুনরুদ্ধার ও কর্মসংস্থান সৃষ্টির কৌশলকে ব্যাহত করছে এবং এমন একটা সময় তা হচ্ছে যখন বিশ্ব অর্থনীতি ঝুঁকির মধ্যে রয়েছে।" এ সংরক্ষণমূলক প্রবণতা ব্যবসায়ীদের মধ্যে এমন উদ্বেগের সৃষ্টি করেছে যে, বাজার উন্মুক্ত রয়েছে কি না তা তদারকিতে নিজস্ব পদ্ধতি অবলম্বন করছে আইসিসি। এ মুক্তবাজার সূচক শীর্ষ ৫০টি বাণিজ্যকারী দেশের বাণিজ্য ও বিনিয়োগের স