২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এসইসি সদস্যদের দায়িত্ব বণ্টন

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তিন সদস্যের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়া আট কর্মকর্তার ওপর অর্পিত দায়িত্ব পুর্নবণ্টন করেছে এসইসি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2011, 05:35 PM

Updated : 24 Aug 2022, 03:10 PM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তিন সদস্যের দায়িত্ব বণ্টন করা হয়েছে। এছাড়া আট কর্মকর্তার ওপর অর্পিত দায়িত্ব পুর্নবণ্টন করেছে এসইসি। বুধবার বিকালে কমিশনের সহকারী পরিচালক (অর্থ ও প্রশাসন) হাফিজ মোহাম্মদ হারুনুর রশীদ এই আদেশ জরি করেন। এর মধ্য দিয়ে কমিশনে প্রায় এক মাসের অচলাবস্থার অবসান হলো। এসইসির অর্থ ও প্রশাসন, আরএন্ডডি, মিউচুয়্যাল ফান্ড ও এসপিভি, এমআইএস এবং সিডিএস বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে সদস্য অধ্যাপক হেলালউদ্দিন নিজামীকে। আমজাদ হোসেন দেখবেন নিবন্ধন, আইন, এনফোর্সমেন্ট, সিএমআরসিসি ও সার্ভিল্যান্স সংক্রান্ত বিষয়। আর আরিফ খানকে কর্পোরেট ফিন্যান্স, ক্যাপিটাল ইস্যু, এসআরআই ও এসআরএমআইসির দায়িত্ব দেওয়া হয়েছে। পুঁজিবাজারের ধসের ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে এসইসির চেয়ারম্যান ও সদস্য পদে পরিবর্তন আনা হয়। চেয়ারম্যান পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খায়রুল হোসেন ও সদস্য পদে হেলালউদ্দিন নিজামী নিয়োগ পেলেও কোরাম সংকটের কারণে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছিলেন না। সোমবার তাদের সঙ্গে সদস্য পদে যোগ দেন মোহাম্মদ আমজাদ হোসেন ও আরিফ খান। এরপর মঙ্গলবার তাদের দায়িত্ব বণ্টন করে দিলো এসইসি। এছাড়া কমিশনের আটজন নির্বাহী পরিচালকের দায়িত্বও পুনর্বণ্টন করা হয়েছে। ফরহাদ আহমেদকে অর্থ ও প্রশাসন, এনফোর্সমেন্ট; রুখসানা চৌধুরীকে সিএমআরআরসি ও আইন; এটিএম তারিকুজ্জামানকে কর্পোরেট ফিন্যান্স, গবেষণা ও উন্নয়ন; আনোয়ারুল ইসলামকে এসআরএমআইসি ও সিডিএম; সাইফুর রহমানকে এসআরআই, প্রকল্প ও কমিশনের মুখপাত্র; আশরাফুল ইসলামকে সার্ভিল্যান্স ও এমআইএস; হাসান মাহমুদকে ক্যাপিটাল ইস্যু, মিউচুয়্যাল ফান্ড ও এসপিভি এবং মাহবুবুল আলমকে নিবন্ধনের দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/২৩২৪ ঘ.