ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলুর দাম বাড়াতে সাংবাদিকদের সিন্ডিকেট করতে বললেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক।
নিত্য প্রয়োজনীয় খাদ্যের মধ্যে আলুর দাম কম উল্লেখ করে সোমবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী বলেন, "সাংবাদিকরা শুধু লেখেন- ব্যবসায়ীরা সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন। আমি সাংবাদিকদের বলবো- আপনারা দয়া করে সিন্ডিকেট করে আলুর দাম বাড়িয়ে দিন।"
এ প্রসঙ্গে কামাল আহমেদ মজুমদার বলেন, "কিছু ফড়িয়া সরকারকে বেকায়দায় ফেলার জন্য উদ্দেশ্যমূলকভাবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছে।"
খাদ্যমন্ত্রী সংসদকে বলেন, "দেশে এই মুহূর্তে খাদ্যশস্যের কোনো সঙ্কট নেই। খাদ্যের দামও বাড়েনি। ২৮-৩০ টাকায় চাল পাওয়া যাচ্ছে। চালের দাম এমন কিছু বেশি না।"
স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে বিকাল সাড়ে ৫টায় সংসদের নবম অধিবেশন শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জেকে/১৯০০ ঘ.
bdnews24