২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙাভাব ফিরলো পুঁজিবাজারে

কয়েকদিন ধরে দরপতনের পর চাঙাভাব ফিরেছে ঢাকার পুঁজিবাজারে। সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2011, 06:17 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কয়েকদিন ধরে দরপতনের পর চাঙাভাব ফিরেছে ঢাকার পুঁজিবাজারে। সূচক বেড়েছে ৬৮ পয়েন্ট। গত দুই দিনে বড় দরপতনের পর মঙ্গলবার শুরু থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরের ঊর্ধ্বগতি দেখা যায়। দুপুর ১টা পর্যন্ত এই ধারা অব্যাহত থাকলেও এর পর থেকেই সূচক পড়তে থাকে। দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৪৪৪ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৬৮ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেশি। এদিন লেনদেন হাতবদল হয়েছে মোট ৩ কোটি ৮৬ লাখ ৯৭ হাজার ৬১৮টি শেয়ার, যার বাজার মূল্য ৩৪৯ কোটি ৮৯ লাখ টাকা। গত দিনে মোট লেনদেনের পরিমাণ ছিলো ৩৪৪ কোটি টাকা। লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৬টির, কমেছে ৩৯টির এবং বাকি ৬টির দাম ছিলো অপরিবর্তিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/১৫৫৫ ঘ.