২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুটি জাহাজ নির্মাণ করেছে ওয়েস্টার্ন মেরিন

আরো দুটি জাহাজ নির্মাণ কাজ শেষ করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এর আগে চারটি জাহাজ রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2011, 01:09 PM

Updated : 24 Aug 2022, 03:06 PM

চট্টগ্রাম, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো দুটি জাহাজ নির্মাণ কাজ শেষ করেছে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। এর আগে চারটি জাহাজ রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। নির্মাণ কাজ শেষে ইএমএস ওয়েভ ও ইএমএস টাইড নামের দুটি জাহাজ মঙ্গলবার পরীক্ষামূলকভাবে নদীতে ভাসানো হয়। জার্মানির প্রতিষ্ঠান গ্রোনা শিপিংয়ের জন্য জাহাজ দুটি নির্মাণ করা হয়েছে। প্রতিটি জাহাজ নির্মাণে খরচ হয়েছে ৮০ কোটি টাকা। ওয়েস্টার্ন মেরিনের জনসংযোগ কর্মকর্তা শাহিদুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজ দুটি জুলাই মাসে গ্রোনা শিপিং এর কাছে হস্তান্তর করা হবে। তার আগে সাগরে পরীক্ষামূলকভাবে চালানো হবে সেগুলো। এর আগে ২০১০ সালের ডিসেম্বরে দুটি এবং গত মার্চে দুটি জাহাজ গ্রোনা শিপিংয়ের কাছে হন্তান্তর করা হয়। ২০০৮ সালের জানুয়ারিতে গ্রোনা শিপিংয়ের সঙ্গে ১২টি জাহাজ নির্মাণের চুক্তি করে ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/এএইচ/১৯০৭ ঘ.