২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে শেয়ারের দাম কমলেও সূচক স্থির

ঢাকার পুঁজিবাজারে সোমবার সাধারণ সূচক নামমাত্র উঠলেও হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দামই পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 03:05 PM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে সোমবার সাধারণ সূচক নামমাত্র উঠলেও হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ারের দামই পড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক ২ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫৭৯১ দশমিক ১০ পয়েন্ট। সপ্তাহের প্রথম দিনে সাধারণ সূচক বেড়েছিলো ১৭৫ পয়েন্ট। দিনের শুরু থেকেই ওঠানামার মধ্য দিয়ে চলেছে লেনদেন। তবে দিন শেষ হয়েছে পতনের মধ্য দিয়ে। এদিন হাতবদল হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯৩টির, কমেছে ১৫১টির এবং ৭টির দাম ছিলো অপরিবর্তিত। হাতবদল হয়েছে ৬০৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার। রোববার লেনদেনের পরিমাণ ছিলো ৫৬৩ কোটি টাকা। বুধবার লেনদেনের পরিমাণ ছিলো গত সোয়া দুই বছরের মধ্যে সবচেয়ে কম- ৩০৭ কোটি টাকা। ২০০৯ সালের ১৯ ফেব্র"য়ারির পর থেকে এটিই ছিলো সর্বনিু লেনদেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/পিডি/১৮২১ ঘ.