ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লেনদেনে খরা চলছে ঢাকার পুঁজিবাজারে। বুধবার লেনদেনের পরিমাণ ছিলো গত সোয়া দুই বছরে সবচেয়ে কম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ৩০৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়। মঙ্গলবার মোট লেনদেনের পরিমাণ ছিলো ৩৮২ কোটি ৩৬ লাখ টাকা। গত ৭ দিনের মধ্যে শুধু ৫ মে লেনদেন ৫০০ কোটি টাকা ছাড়িয়েছিলো।
এর আগে একদিনে সর্বনিু লেনদেনের পরিমাণ ছিলো ৩০২ কোটি টাকা, যা হয়েছিলো ২০০৯ সালের ১৯ ফেব্র"য়ারি।
এ বছরের ২০ জানুয়ারি ৬৮ কোটি টাকার লেনদেন হলেও সেদিন পুরোদিন বাজার সচল ছিলো না।
আগের দিনের ধারায় বুধবার সকাল থেকেই দরপতন চলে ডিএসইতে। দিন শেষে সাধারণ সূচক দাঁড়ায় ৫৪৮২ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৩৬ পয়েন্ট বা ০ দশমিক ৬৭ শতাংশ কম। মঙ্গলবার সূচক কমেছিলো ১১৮ পয়েন্ট।
এদিন ১২৪টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে ১১২টির। ৮টির দাম ছিলো অপরিবর্তিত।
লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে তিতাস গ্যাস, আফতাব অটো, মেঘনা লাইফ ইন্সুরেন্স, ইউনাইটেড এয়ার, বে লিজিং, আরএন স্পিনিং, বিএসআরএম স্টিল, ইউসিবিএল, এবি ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক।
মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এশিয়া ইন্সুরেন্স, সিনোবাংলা ইন্সুরেন্স, আইসিবি ৩য় এনআরবি, মিরাকল ইন্ডাষ্ট্রিজ, ফু-ওয়াং ফুড, রেকিট বেঙ্কিজার, এসিআই ফর্মুলেশন, ফাইন ফুডস্, আরামিট সিমেন্ট ও কেয়া ডিটারজেন্ট।
অন্যদিকে দাম কমার তালিকার শীর্ষে প্রধান ১০টি কো
bdnews24