২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে কারসাজি জড়িতদের শাস্তি দাবিতে বিএনপির স্মারকলিপি

পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ঢাকাসহ সব জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 06:52 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে কারসাজিতে জড়িতদের শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে ঢাকাসহ সব জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বিএনপি। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নান ও সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার জেলা প্রশাসক মুহিবুল হকের কাছে স্মারকলিপি দেয়। একই দাবিতে বিকাল ৩টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশও করবে বিএনপি। স্মারকলিপি দেওয়ার সময় ছিলেন- বিএনপির আইন বিষয়ক সম্পাদক জিয়াউর রহমান খান, সাবেক সংসদ সদস্য দেওয়ান সালাহউদ্দিন, সাভার পৌর মেয়র রেফাত উল্লাহ, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান খন্দকার আবু আশরাফ, কেরানীগঞ্জ বিএনপির আহবায়ক হাজী নাজিম উদ্দিন, জেলা যুবদল আহবায়ক নাজিম উদ্দিন, ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইয়াসিন ফেরদৌস মুরাদ। বিএনপির যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ঢাকার মতো অন্য জেলায়ও একই কর্মসূচি পালিত হয়েছে। তিনি বলেন, "পুঁজিবাজার থেকে সরকারের মদদে একটি ব্যবসায়ী দল ৩৩ লাখ বিনিয়োগকারীর অর্থ লুণ্ঠন করেছে।" সরকারবিরোধী আন্দোলনের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে ৯ মে ঢাকাসহ সারাদেশে সমাবেশ-মিছিল করবে বিএনপি। বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১২৪৫ ঘ.