২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুরুর চাঙাভাব রইলো না পুঁজিবাজারে

বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ শুরুর দিনে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাবের মধ্যে লেনদেন শুরু হলেও তা অব্যাহত থাকেনি। প্রথম এক ঘণ্টায় সূচক প্রায় একশ পয়েন্ট বাড়লেও পরের আড়াই ঘণ্টায় তা কমেছে দেড়শ পয়েন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2011, 06:13 AM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ফান্ডের বিনিয়োগ শুরুর দিনে ঢাকার পুঁজিবাজারে চাঙাভাবের মধ্যে লেনদেন শুরু হলেও তা অব্যাহত থাকেনি। প্রথম এক ঘণ্টায় সূচক প্রায় একশ পয়েন্ট বাড়লেও পরের আড়াই ঘণ্টায় তা কমেছে দেড়শ পয়েন্ট। টানা কয়েকদিন দরপতনের পর বুধবার সাধারণ সূচকে ১০৭ যোগ হয়ে দিন শেষ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। বৃহস্পতিবার দুপুর ১২টা ৩ মিনিটে এর সঙ্গে যোগ হয় আরো ৯২ পয়েন্ট। কিন্তু এরপরই কমতে থাকে সূচক। দুপুর ২টা ৩৯ মিনিটে সাধারণ সূচক ছিলো ৫৯১৩ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫৯ পয়েন্ট বা ০ দশমিক ৯৯ শতাংশ কম। ওই সময় পর্যন্ত ৪৩৪ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। বুধবার সর্বমোট লেনদেনের পরিমাণ ছিলো ৩৮১ কোটি টাকা। লেনদেন হওয়া ২১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দামই কমেছে, বেড়েছে ২৫টির। ৮টির দাম অপরিবর্তিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৪৪৫ ঘ.