২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টেলিটকে থ্রি জি সেবা চালুর প্রকল্প একনেকে অনুমোদন

টেলিযোগাযোগ খাতের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি টেলিটকের মাধ্যমে তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল ফোন সেবা চালুর জন্য একটি প্রকল্প অনুমোদন করেছে একনেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 01:33 PM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেলিযোগাযোগ খাতের রাষ্ট্রায়ত্ত্ব কোম্পানি টেলিটকের মাধ্যমে তৃতীয় প্রজন্মের (থ্রি জি) মোবাইল ফোন সেবা চালুর জন্য একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেকের এই সভা হয়। সভা শেষে পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের বলেন, 'ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় থ্রি জি প্রযুক্তি চালুকরণ এবং ২.৫ জি নেটওয়ার্ক স