২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন

প্রথম দিনের মতো সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ শেয়ারের দামও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2011, 07:05 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম দিনের মতো সপ্তাহের দ্বিতীয় দিনেও দরপতন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। কমেছে বেশিরভাগ শেয়ারের দামও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার দিন শেষে সাধারণ সূচক ৫৯ দশমিক ৪৬ পয়েন্ট কমে ৫৯৯১ দশমিক ৩৮ পয়েন্ট হয়েছে। কমেছে সার্বিক সূচকও, ৪৯ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৪৯৮৩ দশমিক ৪৮। লেনদেন শুরুর শুরুর দিকে সূচক সামান্য বাড়লেও এর পর থেকেই শুরু হয় পতন। এই ধারাবাহিকতায় প্রথম দিন ঘণ্টায় সাধারণ সূচক কমে ৯১ পয়েন্ট। পরে অবশ্য তা সামান্য বাড়ে। এদিন মোট হাতবদল হয়েছে ২৪৮টি প্রতিষ্ঠানের শেয়ার। যার মধ্যে দাম বেড়েছে ৫৮টির, কমেছে ১৮৩টির এবং বাকি ৭টি প্রতিষ্ঠানের দাম ছিলো অপরিবর্তিত। মোট লেনদেনের পরিমাণও কমেছে। সোমবার সর্বমোট লেনদেনের পরিমাণ ছিলো ৫০৯ কোটি টাকা। মঙ্গলবার তা কমে দাঁড়ায় ৪৫৩ কোটি ৪ লাখ ৭১ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/এমআই/১৫৪০ ঘ.