২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দরপতন দিয়ে সপ্তাহ শুরু

সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে বেশিরভাগ শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের দর কমেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 11:35 AM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে বেশিরভাগ শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচক কমেছে ৫৯ পয়েন্ট। অপরদিকে সার্বিক সূচক (ডিএসআই) কমেছে ৪৯ পয়েন্ট। দিনশেষে ডিএসই সূচক ৫৯৯১ পয়েন্ট ও ডিএসআই সূচক ৪৯৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। দর বেড়েছে ৫৮ টির প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের, কমেছে ১৮৩টির, অপরিবর্তিত রয়েছে ৭টির। সারাদিনে মোট লেনদেন হয়েছে ৫ কোটি ৪২ লাখ শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড, যার বাজার মূল্য ৫০৯ কোটি টাকা। দর বৃদ্ধির তালিকায় এদিন ব্যাংকিং খাতের প্রতিষ্ঠানগুলোই বেশি ছিলো। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, বেক্সটেক্স, আরএন স্পিনিং, ডেসকো, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড এয়ার, ইউসিবিএল, বিএসআরএম স্টিল, ফুওয়াং ফুড, আফতাব অটো। দর বৃদ্ধির শীর্ষে থাকা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে শাহজালাল ব্যাংক, আরএন স্পিনিং, ফুওয়াং ফুড, পঞ্চম আইসিবি, প্রাইম ব্যাংক, সিটি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ড, ওয়ান ব্যাংক ও রেনেটা। অপরদিকে দর হ্রাসের তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ইউনাইটেড লিজিং, বিডি ফাইন্যান্স, আজিজ পাইপস, এমবি ফার্মা, এসপি সিরামিকস, কেএন্ডকিউ, মুন্নু স্টাফ, জিল বাংলা, এরামিট, বিডি ওয়েল্ডিং। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬৭১৩ পয়েন্ট, অপরদিকে বাছাই সূচক ১৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৭৫৯ পয়েন্ট। তবে ব্লু চিপ হিসাবে পরিচিত সিএসসি ৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৩৫৪ পয়েন্ট। ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের দর বাড়লেও কমেছে ১৪৩টির। অপরিবর্তিত রয়েছে ৭টি। সারাদিনে মোট লেনদেন হয়েছে ৭১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৭৩০ ঘ.