২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই বড় চ্যালেঞ্জ: সিপিডি

আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টিই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2011, 08:01 AM

Updated : 24 Aug 2022, 02:57 PM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টিই সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। ধানমণ্ডিতে প্রতিষ্ঠানের কার্যালয়ে মঙ্গলবার এক প্রাক বাজেট আলোচনায় এ বিষয়টি তুলে ধরা হয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ হিসেবে গত মার্চ মাসে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির ১০ দশমিক ৪৯ শতাংশ হয়েছে। তিন বছর পর মূল্যস্ফীতি দুই অঙ্কের কোঠা স্পর্শ করলো। এর আগে ২০০৮ সালের জুলাই মাসে মূল্যস্ফীতি ছিলো ১০ দশমিক ৮ শতাংশ। মূল্যস্ফীতি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও তার উদ্বেগের কথা সা