ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাপক উত্থান-পতনের পর দরপতনের মধ্য দিয়েই দিন শেষ করেছে ঢাকার পুঁজিবাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার সাধারণ সূচক কমেছে ৫৭ পয়েন্ট। কমেছে বেশিরভাগ শেয়ারের দাম, সেই সঙ্গে লেনদেনের পরিমাণও।
সোমবার ব্যাপক দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভের পর মঙ্গলবার সকাল ১১টায় লেনদেন শুরুর পর থেকে সাধারণ সূচক বাড়তে থাকে। সাড়ে ১১টার দিকে তা ১০০ পয়েন্ট বেড়ে যায়।
এরপর কমতে শুরু করে সূচক। ১১টা ৫০ মিনিটে তা পুনরায় আগের পর্যায়ে নেমে আসে। পরে আবার ঊর্ধ্বমুখী হলেও তা বেশিক্ষণ থাকেনি। বরং উল্টো পতন হয়েছে।
দিন শেষে ডিএসইতে সাধারণ সূচক দাঁড়িয়েছে ৫৮০৬ দশমিক ৩০ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৫৭ পয়েন্ট কম।
সোমবার সাধারণ সূচক ২১২ পয়েন্ট হারিয়েছিলো ডিএসই।
সারাদিনে ৪৪৬ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। সোমবার মোট লেনদেনের পরিমাণ ছিলো ৬১৩ কোটি টাকা।
লেনদেন হওয়া ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে, বেড়েছে কমেছে ৮৮টির, ১১টির দাম অপরিবর্তিত ছিলো।
ঢাকার পুঁজিবাজারে গত সপ্তাহেও নিুমুখী প্রবণতা ছিলো। তবে সপ্তাহের শেষদিনে সাধারণ সূচক বেড়েছিলো ৬০ পয়েন্ট। এরপর রোববার সূচক ১১৬ পয়েন্ট কমে দাঁড়ায় ৬০৭৬ পয়েন্ট। সোমবারও সে ধারা অব্যাহত থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৫২৮ ঘ.
bdnews24