ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুঁজিবাজারে সোমবার ব্যাপক দরপতনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। এদিন সাধারণ সূচক ২১২ পয়েন্ট হারিয়েছে ডিএসই। কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া ২৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম কমেছে ২৩৭টির, বেড়েছে মাত্র ১১টির।
মোট হাতবদল হয়েছে ৬১৩ কোটি ৮ লাখ ৭৭ হাজার ১৭৬ টাকার ৬ কোটি ১৩ লাখ ১০ হাজার ৬৩৩টি শেয়ার।
সাধারণ সূচক ২১২ দশমিক ৩৪ পয়েন্ট কমে হয় ৫ হাজার ৮৬৩ দশমিক ৯৭ পয়েন্ট।
সোমবার লেনদেনের শুরুতে ঢাকার সোয়া এক ঘণ্টায় সূচক ১১৮ পয়েন্ট হারানোর পর মতিঝিলে বিক্ষোভ শুরু করে বিনিয়োগকারীরা। এ সময় ডিএসই কার্যালয়ের সামনে তারা
bdnews24