২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতন পুঁজিবাজারে

দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2011, 06:18 AM

Updated : 24 Aug 2022, 02:56 PM

ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে সপ্তাহের প্রথম দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন। রোববার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে বেশিরভাগ শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের দর কমেছে। তবে গত দিনের তুলনায় লেনদেন কিছুটা বেড়েছে। এর আগের সপ্তাহেও নিুমুখী প্রবণতা থাকলেও শেষদিনে সাধারণ সূচক বেড়েছিলো ৬০ পয়েন্ট। রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে সাধারণ সূচক ১১৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬০৭৬ পয়েন্ট। অন্যদিকে ডিএসআই সূচক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫০৫৩ পয়েন্ট। সারাদিনে মোট লেনদেন হয়েছে ৬ কোটি ৭১ লাখ শেয়ার ও মিউচুয়্যাল ফান্ড, যার বাজার মূল্য ৬৩১ কোটি টাকা। ২৩টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের দর বেড়েছে, কমেছে ২২৭টি। অপরিবর্তিত রয়েছে ৫টি প্রতিষ্ঠানের দর। লেনদেনের শীর্ষে থাকা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেক্সিমকো, বেক্সটেক্স, এসপি সিরামিকস, বেক্সফার্মা, ইউনাইটেড এয়ার, আফতাব অটো, মালেক স্পিনিং, তিতাস গ্যাস, বেক্সিমকো সিনথেটিকস, স্যালভো ক্যামিকেল। মূল্যবৃদ্ধির শীর্ষে রয়েছে বেক্সটেক্স, এসপি সিরামিকস, বেক্সফার্মা, বেক্সিমকো, বেক্সিমকো সিনথেটিকস, রেকিটবেনিকজার, চিটাগাং ভেজিটেবল, ন্যাশনাল টি, বঙ্গজ, দেশ গার্মেন্টস। অপরদিকে মূল্যহ্রাসের শীর্ষে রয়েছে শাহজালাল ব্যাংক, নর্দার্ন ইন্সুরেন্স, বেকন ফার্মা, বিডি ফাইন্যান্স, সোনারগাঁও ইন্স্যুরেন্স, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল হাউজিং, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, রিপাবলিক ইন্স্যুরেন্স। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২৯২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭০৫০ পয়েন্ট। বাছাই সূচক ১৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০৯৮০ পয়েন্ট। এ বাজারে ১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডে দর বাড়লেও কমেছে ১৭৫টি প্রতিষ্ঠানের দর। অপরিবর্তিত রয়েছে ৬টির দর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৬১০ ঘ.