২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

ঢাকার পুঁজিবাজারে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে বৃহস্পতিবার। তবে বেশিরভাগ শেয়ারের দাম বাড়ার পাশাপাশি সূচক বেড়েছে এদিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2011, 10:27 AM

Updated : 24 Aug 2022, 02:55 PM

ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার পুঁজিবাজারে দেড় মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে বৃহস্পতিবার। তবে বেশিরভাগ শেয়ারের দাম বাড়ার পাশাপাশি সূচক বেড়েছে এদিন। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) হাতবদল হয়েছে মোট পাঁচ কোটি ছয় লাখ ৭৪ হাজার ৬৪৯টি শেয়ার; যার বাজার মূল্য ৪৭৬ কোটি ৮২ লাখ টাকা। গত ১ মার্চের পর এটিই সর্বনিম্ন লেনদেন। ওই দিন মোট ৪৩১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছিলো। বৃহস্পতিবার লেনদেন হওয়া ২৫৩টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২১২টির, কমেছে ৩৮টির এবং বাকি ৩টির দাম অপরিবর্তিত ছিলো। সাধারণ সূচক আগের দিনের চেয়ে ৬০ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে হয়েছে ছয় হাজার ১৯২ পয়েন্ট। দিনের লেনদেন শুরুর আধা ঘণ্টার মধ্যে সূচক প্রায় ৬০ পয়েন্ট বেড়ে যায়। এরপর ওঠানামার মধ্য দিয়ে এক পর্যায়ে সূচক আগের দিনের চেয়েও ১০ পয়েন্ট নেমে যায়। তবে এরপর আবার তা বাড়তে শুরু করে। শেষ পর্যন্ত সূচকের ঘরে আগের দিনের চেয়ে বেশি পয়েন্ট নিয়েই দিন শেষ করেছে ডিএসই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/এএল/জেকে/১৬২৫ ঘ.