ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাধারণ সূচকের উঠনামার মধ্য দিয়ে লেনদেন চলছে ঢাকার পুঁজিবাজার। দেড় ঘণ্টার লেনদেনে সাধারণ সূচক কমেছে ১০ পয়েন্ট কমলেও আধা ঘণ্টার ব্যবধানে তা বেড়েছে ৩৮ পয়েন্ট।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার আধা ঘণ্টার লেনদেনে সূচক প্রায় ৬০ পয়েন্ট বেড়ে যায়। এরপর হ্রাস-বৃদ্ধির চলার এক পর্যায়ে সূচক কমে যায় ১০ পয়েন্ট। তবে আবার তা বাড়ছে।
দুপুর ১টা ২৫ মিনিটে ডিএসইতে সূচক ছিলো ৬১৭১ দশমিক ১১ পয়েন্ট, যা দিনের শুরুর চেয়ে ৩৮ পয়েন্ট বা ০ দশমিক ৬২ শতাংশ বেশি।
গত দিনে ১১৭ পয়েন্ট সূচক হারায় ডিএসই।
দেড়টা পর্যন্ত ২৪৭ কোটি টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত দিনে লেনদেনের পরিমাণ ছিলো ৬১১ কোটি টাকা।
লেনদেন হওয়া ১৯৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৪১টির। ৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১৩৩০ ঘ.
bdnews24