ঢাকা, এপিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংযুক্ত আরব আমিরাতের শারজাহ এবং আবুধাবীতে দিনের আবাসন মেলায় অংশ নিচ্ছে বসুধা বিল্ডার্স।
প্রবাসীরা জমি কিংবা ফ্ল্যাট কিনতে চাইলে আমিরাতে বসেই তা কনতে পারবেন বলে বুধবার আবাসন নির্মাণকারী প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
'ব্র্যাক ব্যাংক-বিডি রেড দুবাই ফেয়ার-২০১১' শীর্ষক এ মেলার অন্যতম পৃষ্ঠপোষক বসুধা বিল্ডার্স।
শারজাহর হোটেল হলিডে ইন্টারন্যাশনালে মেলা ছলবে ২৮ ও ২৯ এপ্রিল। আবুধাবির বাংলাদেশ ইসলামিয়া প্রাইভেট স্কুল অডিটোরিয়ামে ৩০ এপ্রিল মেলা বসবে।
প্রতিদিন স্থানীয় সময় সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
মেলা উপলক্ষে বসুধা বিল্ডার্সের প্রতিনিধিরা হোটেল হলিডে ইন্টারন্যাশনালে ২৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অবস্থান করবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। যোগাযোগ করার ফোন নম্বর- ০৫০৮৩৫৬৯০৪, ০৫০৮৩৫৬৮৯৪।
পটুয়াখালীর কুয়াকাটায় 'বসুধা আইল্যান্ড', ঢাকার আমিনবাজারে 'বসুধা নেস্ট'র মতো বড় প্রকল্প ছাড়াও ঢাকা ও চট্টগ্রামে বেশ কয়েকটি অ্যাপার্টমেন্ট প্রকল্প রয়েছে বসুধা বিল্ডার্সের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১১৪৫ ঘ.
bdnews24