২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ আবার ১১ শ' কোটি ডলার ছাড়িয়েছে

রপ্তানি আয়ে প্রবৃদ্ধির ওপর ভর করে বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ আবারো ১১ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। জানাচ্ছেন আবদুর রহিম হারমাছি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2011, 03:56 PM

Updated : 24 Aug 2022, 02:55 PM

আবদুর রহিম হারমাছি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভ আবারো ১১ বিলিয়ন (এক হাজার ১০০ কোটি) ডলার ছাড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মূলত রপ্তানি আয় বাড়ার কারণেই অর্থনীতির গুরুত্বপূর্ণ এই সূচকটি স্বস্তিদায়ক অবস্থায় রয়েছে। এই রিজার্ভকে 'সন্তোষজনক' উল্লেখ করে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র গবেষণা পরিচালক জায়েদ বখত বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আন্তর্জাতিক বাজারে খাদ্যসহ সব পণ্যের দামই এখন বেশি। এই বাড়তি দামের কারণে আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে। এরপরও ১১ বিলিয়ন ডলারের রিজার্ভ ভালই বলা যায়।' হাতে থাকা রিজার্ভ দিয়ে প্রায় ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব- জানিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্র"য়ারি) শিল্প স্থাপনে মূলধনী যন্ত্রপাতি (ক্যাপিটাল মেশিনারিজ) আমদানির এলসি (ঋণপত্র) খোলার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৭২ শতাংশ বেড়েছে। এছাড়া খাদ্যপণ্যের এলসি খোলার পরিমাণ বেড়েছে ১৩১ শতাংশ। জ্বালনি তেল, শিল্পের কাঁচামালসহ অন্যান্য পণ্যের আমদানিও বেড়েছে। তিনি বলেন, "এই বাড়তি আমদানি ব্যয় মেটাতে অতিরিক্ত বিদেশি মুদ্রা খরচ হচ্ছে। তারপরও ১১ বিলিয়ন ডলারের বেশি রিজার্ভ প্রমাণ করে যে, দেশের অর্থনীতি এখন মজবুত ভিত্তির ওপরই দাঁড়িয়ে আছে।" বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের রিজার্ভের পরিমাণ ছিল ১০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। বুধবার তা বেড়ে ১১ দশমিক ০৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর আগে গত অক্টোবরে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ১১ বিলিয়ন ডলার অতিক্রম করে। তবে খুব বেশিদিন তা স্থায়ী হয়নি। বিগত আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে (২০০১ সালের শেষ ভাগে) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এক পর্যায়ে প্রায় এক বিলিয়ন (১০০ কোটি) ডলারে নেমে আসে। সে সময় বাংলাদেশের কাছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) পাওনা ছিলো ২০ কোটি ডলারের মতো। ওই অর্থের পুরোটা পরিশোধ করলে রিজার্ভ এক বিলিয়ন ডলারের নিচে নেমে আসবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ